,

খুব উপকারী তরমুজ

news-image

স্বাস্থ্য ডেস্ক : সারাদিন রোজা রাখার পর শরীরে দেখা দেয় পানির ঘাটতি। গরমে ঘামের সঙ্গে শরীর থেকে বের হয়ে যাচ্ছে অতিরিক্ত পানি। তাই ইফতারে শরীরের পানির চাহিদা পূরণে তরমুজ খেতে পারেন। তরমুজের শরবত খুবই উপকারী। তরমুজের ৯২ শতাংশই পানি। তাই তরমুজ খেলে সহজেই তৃষ্ণা মিটে যায়। তরমুজের শরবত গরমে শরীর ঠাণ্ডা রাখে।

তরমুজের থাকা অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালি বজায় রাখে। প্রচুর পরিমাণে ভিটামিন-এ। রয়েছে বিটা ক্যারোটিন, যা চোখ ভালো রাখে, ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে। তরমুজে আরও আছে ভিটামিন-বি৬, ভিটামিন- বি১, যা শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে থাকে। শরীরের পানিশূন্যতা দূর করে।

শুধু তা-ই নয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়, অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রোস্টেট ক্যানসার, কোলন ক্যানসার ও ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমায়। বরফ দিয়ে মিশিয়ে খেতে পারেন অথবা এমনই খেতে পারেন।

তরমুজের রস শরীরে প্রবেশ করলেই প্রাকৃতিক উপায়ে ঠাণ্ডা হবে শরীর। তবে হয়তো এই গরমে অনেকেই ঠাণ্ডা তরমুজ খেতে পছন্দ করেন। তবে অতিরিক্ত ঠাণ্ডা তরমুজ পাকস্থলীর ক্ষতির কারণ হতে পারে।

জ্বর, দাঁতের অ্যালার্জি, মুখের ঘা, কিডনি ও পেটে সমস্যা আছে যার; গর্ভবতী এবং ডায়াবেটিস রোগীর তরমুজ খাওয়ার ক্ষেত্রে সাবধানতা জরুরি। আর নারীদের উচিত মাসিকের সময় তরমুজ এড়িয়ে চলা। একটা তরমুজ কেটে একবারে খেয়ে ফেলা উচিত। অনেকে ফ্রিজে রেখে কয়েক দিন ধরে একটা তরমুজ খেয়ে যান। এটা ঠিক নয়। এতে তরমুজের সজিবতা নষ্ট হয়ে যায়। লেখক : স্বাস্থ্যবিষয়ক লেখক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর