,

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধ’, এক রাতেই নিহত ৩

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রাতেই তিন জন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী এবং অন্য দুই জন মানবপাচারকারী বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর রাতে কক্সবাজার শহরের কলাতলী কাটাপাহাড় এবং টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে পৃথক বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মোহাম্মদ জহিরের ছেলে শহীদুল ইসলাম ভুলু (৩৬) এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২) ও টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২২)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার বলেন, ‌‘নিহত শহীদুল ইসলাম ভুলু একজন ‘চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী’। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে।’

এসব মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ভুলু। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, ‘থানায় এনে জিজ্ঞাসাবাদের পর ভুলুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে ভোরের দিকে শহরের কলাতলী কাটাপাহাড় এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল।’

‌‌‌পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইয়াবা ব্যবসায়ী ভুলুর সহযোগীরা গুলি ছুড়তে থাকে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর ভুলুকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভুলুকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪০০ ইয়াবা, একটি দেশে তৈরি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।’

ভুলুর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কথিত বন্দুকযুদ্ধের অন্য ঘটনাটি ঘটে টেকনাফের শামলাপুর এলাকায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘সাগরপথে পাচারের জন্য কিছু লোককে ওই এলাকায় জড়ো করা হয়েছে বলে ভোর রাতে খবর পায় পুলিশ।’

‘পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মানব পাচারকারীরা গুলি ছুড়তে থাকে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।’

গুলিবিদ্ধ দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুস সালাম ও আজিম উল্লাহ হিসেবে শনাক্ত করা হয় বলে জানান ওসি প্রদীপ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর