,

মধুর ক্যান্টিনের ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি

news-image

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনার তদন্তে ছাত্রলীগের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত কমিটিকে তথ্য-উপাত্তসহ তদন্ত প্রতিবেদন দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির তিন সদস্য হলেন- আল নাহিয়ান খান জয়, ফুয়াদ হোসেন শাহাদাত ও পল্লব কুমার বর্মণ।

গতকাল সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গতকাল সন্ধ্যায় ইফতার পরবর্তী সময়ে মধুর ক্যান্টিনে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। সেইসঙ্গে উক্ত ঘটনার তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, সোমবার বিকেলে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা হওয়ার পর থেকে বিক্ষোভ করেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। বিক্ষোভের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে যান পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় দুগ্রুপের সংঘর্ষে ডাকসুর তিন নেতাসহ অন্তত আটজন আহত হন।

এ জাতীয় আরও খবর

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের