,

গ্যাটকো দুর্নীতি মামলা : আজ আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাটকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার কারণে আজ মঙ্গলবার তিনি আদালতে যেতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। এর আগে কয়েকবার শুনানির তারিখ থাকলেও অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা হয়নি।

গতকাল সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, খালেদা জিয়া আদালতে যেতে পারবেন কি না সে বিষয়ে জানতে চেয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। ওই চিঠির জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আদালতে যাওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই। তাই মঙ্গলবার তিনি আদালতে যেতে পারছেন না।

জেলার মাহাবুবুল ইসলাম আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার বিচারকাজ আজ থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত বিশেষ আদালতে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সোমবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এতদিন ধরে মামলাটির বিচারকাজ চলছিল পুরান ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে।

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া দণ্ডিত হন। পুরান ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে এই কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর গত বছরের সেপ্টেম্বরে আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন দিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের কক্ষকে অস্থায়ী বিশেষ আদালতে ঘোষণা করে। সেখানে অনুষ্ঠিত হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ।

বর্তমানে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে নাইকো দুর্নীতি মামলার বিচার অনুষ্ঠিত হচ্ছিল। খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিচার অনুষ্ঠিত হচ্ছিল পুরান ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে। খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি দণ্ডিত হওয়ার পর থেকে তাকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর