,

আগামী বছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

news-image

আগামী বছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোন পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে ক্লাসে উপস্থিতি, হাতের লেখা, বই পড়ার দক্ষতার ওপর ভিত্তি করে- এমন সিদ্ধান্তই নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে শিক্ষকদের প্রস্তুত করার কাজও চলছে বলে জানিয়েছে বিভিন্ন বিদ্যালয়। শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা না রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই মন্ত্রণালয় থেকে এটি কার্যকর করতে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুয়ায়ী আগামী বছর থেকে পরীক্ষা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

কমিটি এরইমধ্যে পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি কি হবে সেটি ঠিক করেছে। তাদের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে একজন শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি, বই পড়া, মনোযোগ, আচরণসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম- আল- হোসেন বলেন, আগামী বছর থেকে এই পদ্ধতি চালু হচ্ছে। এটি শিক্ষার্থীদের চাপ অনেক কমে যাবে।নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই পদ্ধতির জন্য শিক্ষকদের প্রস্তুত করা হচ্ছে।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসাদুল আলম মনে করেন, শিক্ষকরা উৎসাহের সাথে এই কাজ করবে। এটি পুরোপুরি বাস্তবায়নের জন্য কার্যকর মনিটরিং থাকবে।
ধাপে ধাপে পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেয়ার পক্ষে মত শিক্ষাবিদদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের ব্যাগের চাপে অতিষ্ঠ। এই সিদ্ধান্ত শিক্ষার্থীরা এখান থেকে রেহাই হবে।
শিক্ষাবিদরা বলছেন, প্রাথমিক স্তরে একাডেমিক শিক্ষার বাইরে নাগরিক, দায়িত্ব, কর্তব্য, অধিকার নৈতিক শিক্ষার উপর বেশি জোর দেয়ার আহ্বান। তাহলেই আগামীতে শিশুদের যোগ্য এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর