,

হাসপাতালে নিয়েও ধর্ষণ করে ভিডিও ধারণ, অতঃপর…

news-image

নিউজ ডেস্ক।। ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কলেজ ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় এক ধর্ষককে গ্রেপ্তার করেছে গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ। ঘটনার মূল হোতা ধর্ষকের নাম চাঁনু শিং (৪৩)। সোমবার দুপুরে ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে ধর্ষক চানু শিংকে গ্রেপ্তার করে পুলিশ।

থানায় দায়ের করা মামলায় ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে গত ৮ ফেব্রুয়ারী রাতে গফরগাঁওয়ের কান্দিপাড়া বাজারের বাসায় একা পেয়ে প্রতিবেশী চাঁনু শিং তার সহযোগী মোশারফের সহায়তায় অস্ত্র ঠেকিয়ে ওই কলেজ ছাত্রীকে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় মোশারফ ধর্ষণের ঘটনা ভিডিও করে। এর কিছুদিন পর ইন্টারনেটে এই ভিডিওটি ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে কলেজ ছাত্রীকে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার বেসরকারী স্পন্দন হাসপাতালে নিয়ে ওই কলেজ ছাত্রীকে পুনরায় ধর্ষণ করে চাঁনু শিং। এ ধর্ষণের ঘটনাও ভিডিও করে তার সহযোগী হাসপাতালের মালিক স্বপন ও মোশারফ।

ধর্ষিতা জানায়, স্বপন ও মোশারফ হাসপাতালের একটি কক্ষে তাকে আটকে রেখে বাইরে থেকে দরজা লক করে দেয়। পরে স্বপন ও মোশারফ তাকে ধর্ষণের পরিকল্পনা করে। এ অবস্থায় হাসপাতালের এক সেবিকার সহযোগিতায় কলেজ ছাত্রী হাসপাতাল থেকে পালিয়ে এসে গফরগাঁও শহরের এক আত্বীর বাসায় আশ্রয় নেন।

এরপর ধর্ষক চাঁনু শিং বাড়িতে এসে ধর্ষিতার মাকে চাপ প্রয়োগ করে মেয়েকে তাদের হাতে তুলে দিতে। ধর্ষকের কথামতো ধর্ষিতার মা তার মেয়েকে চাঁনু শিং এর হাতে তুলে না দেওয়ায় চানু শিং ও তার লোকজন ধর্ষিতার মা ও ছোট বোনকে মারধর করে বাসায় থেকে বের করে দিয়ে বাসায় তালা লাগিয়ে দেয়। এরপর ধর্ষিতার পরিবার গফরগাঁও শহরের এক আত্বীয় বাসায় আশ্রয় নেয।

অসহায় পরিবারটি এ ঘটনা উপজেলার সদরের কয়েকজন মানবাধিকারকর্মী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের জানালে তাদের পরার্মশে গত রোববার সন্ধ্যায় ধর্ষিতা বাদী হয়ে পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মামলা দায়ের করার পর রোববার রাতে পাগলা থানার পুলিশ কান্দিপাড়া বাজার থেকে ধর্ষক চানু শিংকে গ্রেপ্তার করে।

ধর্ষিতার মা জানায়, চানু শিং আমার মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে। এ ধর্ষণের ঘটনা প্রকাশ করলে ধর্ষণের ঘটনা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়াসহ আমি ও আমার মেয়েদের জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এলাকাবাসী জানায়, চাঁনু শিং এলাকায় চিহিৃত ইয়াবা ব্যবসায়ী। এবং ইয়াবা কারবারীদের নিয়ে তার একটি বিশাল বাহিনী রয়েছে। সে নিজেকে সবসময় থানার পুলিশের প্রিয় লোক বলে পরিচয় দিতো। তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায় না।

এ ব্যাপারে পাগলা থানার ওসি মো. ফায়েজুর রহমান বলেন, ভিকটিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করানোর পাশাপাশি ১৬৪ ধারা জবানবন্দী দেওয়ার জন্য ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। উৎস: আলোকিত বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর