,

নয় দিন ধরে মা-বাবার মরদেহের পাশে শিশুটি, তারপর…

news-image

ডেস্ক রিপোর্ট।। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে মা-বাবার মরদেহের পাশ থেকে জীবিত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির মা-বাবা মারা যাওয়ার নয়দিন পর তাকে উদ্ধার করা হয়। প্রতিবেশীরা তদের তালাবদ্ধ ফ্লাট থেকে পঁচা গন্ধ পান। পরে এই বিষয়ে অভিযোগে করেন সংশ্লিষ্ট দপ্তরে। এই ঘটনায় তাদের ফ্লাটের তালা ভেঙে প্রবেশ করে অঞ্চলটির জরুরি বিভাগের কর্মকর্তারা। প্রবেশ করে দেখতে পান মা-বাবার মরদেহের পাশেই বসে ছিলেন আলেকজান্ডরা নামের এক শিশু।

তালাবদ্ধ ওই ফ্লাটের সাত তলা থেকে উদ্ধার করা হয় তাকে। সেই ফ্লাটে আলেকজান্ডরা নয়দিন বসে ছিলেন। এই ঘটনার ফলে শিশুটি একটি ট্রমার মধ্যে রয়েছে। উদ্ধার হওয়া শিশুটি অনেক দুর্বল ছিলো। এতটাই দুর্বল ছিলো যে, শিশুটি দাঁড়াতেই পারেনি। পরে তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শিশুটি পানিশূণ্যতায় ও অপুষ্টিজনিত সমস্যায়ে ভুগছিলো। কিন্তু চিকিৎসার পর ওই শিশুটির অবস্থা এখন ভালো।

শিশুটির মা-বাবাকে সর্বশেষ ২ মে জীবিত দেখা যায়। সে সময় তারা একটি বিষয় নিয়ে তর্কবিতর্ক করছিলো। শিশুটির মায়ের নাম ভিক্টোরিয়া ডিভিয়েটকিনা (২৭)। তবে তার বাবার নাম প্রকাশ করা হয়নি। শিশুটির মা-বাবার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তারা একই সময়ে মারা গেছেন কিনা সে বিষয়েও জানা যায়নি। তবে তাদের ফ্লাটে কয়েকটি সিরিঞ্জ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারা মাদকদ্রব্য ব্যবহার করে থাকতে পারে।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানায়, তাদের মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের নিহতের ঘটনার কারণ জানা যাবে ফরেনসিক বিশ্লেষণের প্রতিবেদন পাওয়া পর। এই ঘটানার তদন্ত করছে পুলিশ। তবে তারা এখনো কিছুই জানায়নি। শিশুটিকে ওই নয়দিন কিছু খাওয়ানো হয়েছিলো কিনা এই বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির পুলিশ। উৎস : মিরর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর