,

বিয়ের ১৮ দিনের মাথায় স্ত্রী উধাও!

news-image

ডেস্ক রিপোর্ট : বিয়ের মাত্র ১৮ দিনের মাথায় স্বামীর বাড়ি থেকে স্ত্রী আরিফা আক্তারের (১৯) নিখোঁজের খরব পাওয়া গেছে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁও পৌর শহরের ৭ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১৩ মে) থেকে নিখোঁজ রয়েছেন সেই গৃহবধূ। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও।

নিখোঁজ আরিফার স্বামী আল-আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে আরিফার শ্বশুড় মো. ইস্রাফিল জানান, “গত এপ্রিল মাসের ২৬ তারিখে সামাজিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার ছেলে আল-আমিনের সঙ্গে পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের মুজিবনগর এলাকার বাসিন্দা মো. শাহা আলমের মেয়ে আরিফা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিলো। কিন্তু সোমবার ভোর রাতে সকলের অগোচরে বৌমা আরিফা তার স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড়, নগদ টাকা-পয়সা সহ ব্যবহৃত জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়।”

“পরে সকালে আশপাশের বাড়িগুলোতে খোঁজখবর করেও তাকে খুঁজে না পেয়ে বৌমার বাবাকে ফোন করে বিষয়টি অবগত করা হয়। এ ঘটনায় মেয়ের বাবা মো. শাহা আলম সকল আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ করে কোথাও তার সন্ধান না পেয়ে অবশেষে সদর থানায় মৌখিক অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।”

মো. ইস্রাফিল আরও জানান, “পুত্রবধূর বাবা তার নিখোঁজ মেয়ের সন্ধান পেলে ০১৭৫৭৯৫৫৮২৩ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।” ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান (পিপিএম-সেবা) জানান, “বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ব্রেকিংনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর