,

বাবার থেকে কিনে মেয়েকে গণধর্ষণ, মানসিক অবসাদে গায়ে আগুন তরুণীর

news-image

ডেস্ক রিপোর্ট।। প্রথমবার আঘাত পেয়েছিলেন বাবার কাছ থেকে। তার মদতেই ধর্ষণের শিকারও হতে হয়েছিল তরুণীকে। পুলিশের কাছে গিয়ে লাভ হয়নি। মানসিক অবসাদ যেন গ্রাস করেছিল তরুণীকে। তাই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। দিল্লির এক বেসরকারি হাসপাতালে চলছে মানুষে লড়াই। সংবাদ প্রতিদিন

বয়সের গণ্ডি১৮ পেরোতে না পেরোতেই বিয়ে হয়ে যায়। স্বামীও মারা গিয়েছেন কয়েকদিন আগেই। সদ্য বিধবা ওই তরুণীকে শ্বশুরবাড়ির লোকেরাও আর গুরুত্ব দেয়নি। তাই ঠাঁই নিয়েছিলেন বাপের বাড়িতে৷ একদিন জানতে পারেন বাবা এবং কাকিমা বিক্রি করে দিয়েছেন তাঁকে৷ বিনিময়ে ১০ হাজার টাকা নিয়েছেন বাবা৷ তার আরও অভিযোগ, এই সুযোগে ওই ক্রেতা এবং তার এক বন্ধু মিলে একাধিকবার ধর্ষণ করে তরুণীকে৷ শুধু তাই নয়, রীতিমতো শারীরিক সম্পর্ক তৈরি করে টাকা উপার্জনের জন্যও নির্যাতিতাকে চাপ দেওয়া হত বলেও অভিযোগ।

একসময় শারীরিক অত্যাচার অসহ্য হয়ে ওঠে তার। পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। লাভ হয়নি এরপর বাধ্য হয়ে দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে চিঠিও পাঠান তিনি৷ চিঠি পাওয়ার পরই ঘটনায় নড়েচড়ে বসেন স্বাতী৷ তবে মানসিক অবসাদে ইতিমধ্যেই গায়ে আগুন লাগিয়ে দেন তরুণী৷ শরীরের প্রায় ৮০ শতাংশই পুড় গিয়েছে তার৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর