,

থানায় ওসি পদে বিসিএস ক্যাডার দেওয়ার সুপারিশ

news-image

দুর্নীতি দমন কমিশন (দুদক) থানায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগের সুপারিশ করেছে। ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদনে এমন সুপারিশ করে দুদক। সোমবার বিকেল ৫টায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুদকের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করে।

প্রতিবেদনে পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফেকিশন বাতিল বা নির্ধারিত সময় বেঁধে দেওয়ার সুপারিশ করা হয় বলে জানা গেছে। রাষ্ট্রপতির কাছে পেশ করা প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে কমেছে দুদকের মামলা ও চার্জশিটের সংখ্যা।

কমিশনের প্রতিনিধি দলে অন্যান্য সদস্যরা ছিলেন, দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। দুর্নীতি দমন কমিশন আইনের অনুশাসন অনুসারে প্রতি বছর এ প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে দাখিল করা হয়।

প্রতিবেদন হস্তান্তর শেষে বঙ্গভবনের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের দুদক চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতি দেশের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে দুদককে শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করতে বলেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্য ক্ষেত্রেও দুর্নীতি নির্মূলে কমিশনকে পরামর্শ দিয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলায় নিয়োজিত কর্মীদের কোনো দুর্নীতি বা অনিয়মের খবরও যেন কমিশনের নজরে থাকে- সে বিষয়ে রাষ্ট্রপতি পরামর্শ দিয়েছেন বলে তিনি জানান।

দুদক চেয়ারম্যান বলেন, যে বা যারা সরকারি সম্পত্তি যেমন রেলের জায়গা, সড়ক বিভাগের জায়গা, গণপূর্ত কিংবা খাস জমি, বন বিভাগের জমি, চান্দিনা ভিটা, ইত্যাদি জমি বা সম্পদ অবৈধভাবে দখল করে বিলাসবহুল রিসোর্ট বানিয়েছেন কিংবা অন্য কোনোভাবে দখল করে রেখেছেন তাদের কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানাই এসব সম্পত্তি সরকারের সংশ্লিষ্ট সংস্থায় ফিরিয়ে দিন। না হলে কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, যোগসাজশে জাল-জালিয়াতি এবং প্রতারণা করে ব্যাংকের অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখা হবে। দুদক সরকারের তল্পিবাহক এমন অভিযোগের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, অসম্ভব। দুদক কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, এটি সংবিধিবদ্ধ সংস্থা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর