,

চরমে ইরান-আমেরিকা উত্তেজনা : ভয়ে ইসরাইল

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ সতর্ক করে বলেছেন, আমেরিকার সঙ্গে ইরানের উত্তেজনা আরো বাড়লে তেল আবিবের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। খবর পার্স টুডে।

সম্প্রতি আমেরিকা পারস্য উপসাগরে বিমানবাহী একটি যুদ্ধজাহাজ ও বি-৫২ বোমারু বিমান মোতায়েন করছে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করে ইরানের ওপর বাড়তি চাপ সৃষ্টির চেষ্টা করছে।

এ সম্পর্কে ইসরাইলের জ্বালানিমন্ত্রী বলেন, “পারস্য উপসাগরের পরিস্থিতি তেঁতে উঠছে। আমি কোনো কিছুরই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। ইরান সম্ভবত ইসরাইলের দিকে রকেট ছুঁড়তে পারে।” ইসরাইলের ওয়াইনেট নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

স্টেইনিৎজ আরো বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার অচলাবস্থার অবনতি হলে তেহরানের মিত্র হিজবুল্লাহ ও ইসলামি জিহাদ আন্দোলন তাদের রকেট দিয়ে ইসরাইলে হামলা করতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর