,

ছাত্রলীগের কেন্দ্রীয় পদ পেলেন ঢাবি ভিসির ছেলে

news-image

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের একমাত্র ছেলে আশিক খান। কমিটিতে সহ-সম্পাদকের পদ পেয়েছেন তিনি। এর আগে তিনি ঢাকা জেলা চিকিৎসা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। আশিক খান হলি ফ্যামিলি মেডিকেল কলেজে অধ্যয়নরত।

কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় অনুভূতি সম্পর্কে জানতে আশিক খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে ভিসির পুত্রকে ছাত্রলীগের পদ নেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে শুভ কমানা জানালেও বেশিরভাগ শিক্ষার্থীই মনে করেন ঢাবি ভিসির পুত্র হিসেবে এসব পদ বেমানান।

উল্লেখ্য, সোমবার গণভবন থেকে ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়। এতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর