,

শাশুড়ি-ননদের নির্যাতন, নগ্ন অবস্থাতেই থানায় গেলেন গৃহবধূ

news-image

স্বামীর অবর্তমানে শাশুড়ি ও ননদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। মারধর করে ছিঁড়ে দেওয়া হয়েছে পোশাক। অবশেষে নগ্ন অবস্থাতেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সেই গৃহবধূ। গৃহবধূর এ অসহায় অবস্থায়ও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। বরং সেই দৃশ্য দেখে অনেক প্রতিবেশী ও পথচারীরা মুঠোফোনে ছবি তুলেছেন ও ভিডিও করেছেন।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের চুরুতে। প্রতিবেদনে বলা হয়, বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতেন এই গৃহবধূ। তার স্বামী আসামে দিনমজুরের কাজ করেন। স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর ওপর শাশুড়ি ও ননদ মিলে অত্যাচার চালাতেন।

পুলিশ জানিয়েছে, চুরুর এক নারীকে মারধর করে তার পোশক ছিঁড়ে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন। নগ্ন হয়ে থানায় আসেন ওই গৃহবধূ। অভিযোগ আমলে নিয় তাকে পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ওই অবস্থায় থানায় আসার সময় মেয়েটিকে কেউ সাহায্য না করে অনেকে তার ছবি তোলেন এবং ভিডিও ধারণ করা হয়।

পুলিশ সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে। যাতে কোনোভাবেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল না-হয়ে যায়। আর যারা ওই গুহবধূর ছবি তুলেছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চুরুর পুলিশ সুপার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর