,

সালমান-দিশার ‘স্লো মোশন’ ৫ কোটি ছাড়িয়ে

news-image

বিনোদন ডেস্ক : সিনেমার লুক ও টিজার ও ট্রেইলরের পর প্রকাশ পেয়েছে সালমান খান অভিনীত ‘ভারত’ সিনেমার প্রথম গান ‘স্লোমোশন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল ও নাকাশ আজিজ এবং তাদের সঙ্গে ফিচ্যারিং করেছেন ভিশাল ও শেখর।

২৪ এপ্রিল টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। গানে সালমান খানে বিপরীতে দেখা যাচ্ছে দিশা পাটানিকে। বেশ জমেছে তাদের রসায়ন। প্রকাশের পর পরই ইউটিউবে ঝড় তুলেছে সালমান-দিশার স্লোমোশন। গান প্রকাশের দুই দিন পার হতে না হতেই ১ কোটি ৯২ লাখেরও বেশিবার গানটি দেখা হয়েছে।

গানটি প্রকাশের ১৯ দিনের মাথায় দেখা যাচ্ছে ৫ কোটিরও অধিকবার দেখা হয়েছে গানের ভিডিওটি। শুধু তাই-ই নয়, দর্শক-শ্রোতাদের প্রশংসায় ভাসছে গানটি। এই গান মুক্তির পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেড়েছে দিশার অনুসরণকারীর সংখ্যা। এরই মধ্যে ছাড়িয়েছে ২০ মিলিয়ন ফলোয়ার।

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ‘ভারত’ সিনেমার সাড়ে তিন মিনিটের ট্রেলার। যেখানে নাম ভুমিকায় অভিনয় করেছেন সালমান খান। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে থাকছেন ক্যাটরিনাও। ছবিটি নির্মিত হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ভাষার ওড টু মাই ফাদার সিনেমা অবলম্বনে।

এটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সালমান-ক্যাটরিনা ছাড়াও এতে অভিনয় করছেন-জ্যাকি শ্রফ, টাবু, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ। চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫ জুন ‘ভারত’ সিনেমাটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড