,

ছাত্রলীগ সভাপতির বাবার আম বাগানের ভেতরে গাঁজার চাষ

news-image

 

দিনাজপুরের বিরামপুরে ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের বাবা বিরামপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ওরফে টিটুর ইজারা নেয়া জমিতে শতাধিক গাঁজার গাছসহ কেয়ারটেকার মংলুকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌর শহরের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, পৌর শহরের মিরপুর মহল্লায় একটি আম বাগানে গাঁজা চাষের খবর পান অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান। পরে পরিদর্শক (তদন্ত) সোহেল রানা অফিসার্স ইনচার্জের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ওই বাগানে যান। সেখানে গিয়ে দেখতে পান আম বাগানের ভেতরে গাঁজা চাষ করা হচ্ছে। সেখানে ১৫ দিন থেকে ১ বছরের অধিক বয়সের শতাধিক গাঁজার গাছ জব্দ করা হয়। বাগান থেকে কেয়ারটেকার মংলু আটক করা হয়েছে।

মংলু পুলিশকে জানিয়েছে যে, গত ছয়মাস থেকে ওই বাগানে কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন। টিটু মেটালের স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন তাকে কাজে লাগায়। পুলিশ জানায়, আনোয়ার হোসেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আঃ রাজ্জাকের বাবা।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, বাগানটি জনৈক আফাজ উদ্দিনের। আনোয়ার হোসেন দীর্ঘদিন থেকে ইজারা নিয়ে চাষাবাদ করছেন। গাঁজা চাষের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর