মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দরজা ভেঙে ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে গণধর্ষণ

news-image

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চামেশ্বরী গ্রামে দরজা ভেঙে ঘরে ঢুকে হাত-পা বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে চার প্রতিবেশী যুবক। সোমবার বিকেলে বিষয়টি জানিয়েছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন গণধর্ষণের শিকার গৃহবধূ (৩০)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ।

গণধর্ষণের শিকার গৃহবধূ বলেন, রোববার রাতে আমার স্বামী কাজের জন্য বাড়ির বাইরে যায়। এই সুযোগে ভোর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে প্রতিবেশী হারুন, ময়নুল, শাহিন ও খায়রুল। এরপর আমার হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

গৃহবধূ আরও বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের বাসার আশেপাশে ঘোরাফেরা করছিল তারা। আমাকে বাসায় একে পেয়ে গণধর্ষণ করেছে তারা। আমি এ ঘটনার সঠিক বিচার চাই। সদর হাসপাতালের চিকিৎসক রোকেয়া বলেন, এই গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন কিনা তা রিপোর্ট পেলেই বোঝা যাবে। আমরা তার বিভিন্ন আলামত নিয়ে সেগুলো পরীক্ষার জন্য পাঠিয়েছি।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) চিত্ত রঞ্জন দাশ বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। ধর্ষণের শিকার গৃহবধূর বক্তব্য নিয়েছি আমরা। তিনি থানায় মামলা করলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক