,

টাকা খরচ করেও স্মার্টফোনের অনেক কিছুই বুঝি না: মাহাথির

news-image

ভালোমত স্মার্টফোন ব্যবহার করতে পারেন না বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ। তথ্য প্রযুক্তির অগ্রগতি নিয়ে সোমবার এক বক্তব্যে তিনি এমনটা বলেন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, কলেজ শিক্ষার্থীদের এলামনাই আসোসিয়েশনের একটি অনুষ্ঠানে ৯৩ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির স্বীকার করেন যে, তিনি স্মার্টফোনের পুরোপুরি ব্যবহার জানেন না। এক বক্তব্যে তিনি বলেন, “এখনকার প্রযুক্তি আমাদের মতো বয়স্ক লোকেদের জন্য সহজ নয়। আমি এখনো নতুন প্রযুক্তির অনেক কিছুই বুঝি না।”

মাহাথির বলেন, “আমি এখনো স্মার্টফোন ঠিকঠাক ব্যবহার করতে পারি না। শুধু কিছু ফিচার ব্যবহার করতে জানি। যদিও সবকিছুর জন্য টাকা খরচ করতে হয়। তরুণরা নতুন প্রযুক্তি ভালোবাসে। তারা পুরোপুরি সেটি ব্যবহার করতে পারে।”

মুসলিম দেশটির প্রধানমন্ত্রী আরও বলেন, “নতুন যুগে আমাদের নতুনভাবে সবকিছু শিখতে হবে। ৩০ এর দশকের মতো শিখলে হবে না। এখন আমরা যদি সে চেষ্টা না করি তাহলে সমাজ থেকে বাদ পড়ে যাব।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর