,

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে তিনমাস ধরে ‘গণধর্ষণ’

news-image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এসএসসি দেওয়া এক ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে অপহরণ করে গাজীপুরে আটকে রাখার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রীকে আটকে রেখে তিন মাস ধরে গণধর্ষণেরও অভিযোগ রয়েছে। আজ রোববার অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২০ ফ্রেব্রুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে সিরাজুল ও তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ তিনমাস পর পুলিশ গাজীপুর থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী ও ধর্ষণের ঘটনার মূল আসামি সিরাজুল ইসলামকে আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর