,

আগামী জুন থেকে গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট হচ্ছে ৫০ পয়সা

news-image

আগামী জুন মাস থেকে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেটের সঙ্গে ৫ পয়সা বাড়িয়ে ৫০ পয়সা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।ফলে অন্যান্য খরচসহ মিনিট প্রতি ৬১ পয়সা গুনতে হবে গ্রামীণফোন গ্রাহকদের।গ্রাহকরা আগে গ্রামীণফোন ব্যবহার করে সর্বনিম্ন ৪৫ পয়সায় কথা বলতে পারতেন।

তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধর বা এসএমপির বিধিনিষেধের আওতার অংশ হিসেবে ৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।বর্তমানে প্রতি মিনিটে সর্বনিম্ন কলরেট ৪৫ পয়সা এবং মূল্য সংযোজন কর সংযুক্তের পর যে কোনো মোবাইল অপারেটরে এ কলরেট দাঁড়ায় ৫৪ পয়সা। কিন্তু গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য প্রতি মিনিটে ৬১ পয়সা ব্যয় হবে।

এর আগে ৩০ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বৈঠকে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধর বা এসএমপির বিধিনিষেধের আওতায় গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট ৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।কলরেট বাড়ানোর সঙ্গে সঙ্গে গ্রামীণফোনের ইন্টার কানেকশন বা আন্তঃসংযোগ চার্জও বাড়ানো হয়েছে।

কলরেট বাড়ানোর বিষয়টি শনিবার গ্রামীণফোনকে চিঠির মাধ্যমে জানিয়েছে বিটিআরসি।গ্রামীণফোনের গড় কলরেট ৭০ পয়সা প্রতি মিনিট। অর্থাৎ কলরেট বাড়ানোর ফলে তা গ্রামীণফোনের গ্রাহকদের ওপর বাড়তি প্রভাব ফেলবে।তবে বিটিআরসির চেয়ারম্যান জহিরুল হক বলেছেন, সর্বনিম্ন কল রেট বৃদ্ধিতে বিদ্যমান গ্রামীণফোনের ব্যবহারকারীদের ওপর প্রভাব ফেলার সম্ভাবনা নেই, কারণ অপারেটরটি ইতিমধ্যেই সর্বনিম্ন মূল্যের চেয়ে অনেক বেশি চার্জ নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর