,

মহরতে ছিলেন শাকিব-অপু, শুটিংয়ে যাচ্ছেন শাকিব-বুবলী

news-image

শাকিব-বুবলী জুটির নতুন সিনেমা ‘মনের মতো মানুষ পাইলাম না।’ ২০১৩ সালে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার মহরত করেছিলেন পরিচালক জাকির হোসেন রাজু। মহরত হলেও শুটিং শুরু হয়নি। ৬ বছর পর নতুন করে এ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা। তবে ছবিতে নায়িকার স্থানান্তর ঘটেছে। অপুর জায়গায় নেওয়া হচ্ছে বুবলীকে।

জাকির হোসেন রাজু বলেন, ছবিটি বিশেষ কিছু কারণে তখন নির্মাণ বন্ধ হয়ে যায়। তবে ছবিটি এবার নির্মাণ করতে যাচ্ছি। কুশীলবদের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে বুবলীকে চুক্তিবদ্ধ করিয়েছি।’

এ বিষয়ে অপু ও বুবলী দুজনকে ফোন দেয়া হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে ছবির গানের কাজ শুরু হয়েছে। গতরাতেও রাজধানীর একটি স্টুডিওতে কণ্ঠশিল্পী স্বরলিপি ও রাশেদ ছবিটির জন্য করা একটি গানে কণ্ঠ দিয়েছেন।

এর আগে গত মাসে ‘আগুন’ নামে নতুন আরেকটি সিনেমা শুরু করার ঘোষণা দিয়েছিলেন জাকির হোসেন রাজু। এতে শাকিবের বিপরীতে কলকাতার নায়িকা নুসরাতের অভিনয়ের কথা রয়েছে। তবে ‘আগুন’র আগে ‘মনের মতো মানুষ পাইলাম না’র শুটিং আগে শুরু হবে বলে জানান নন্দিত এ নির্মাতা। দু’টি সিনেমাই প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।

জাকির হোসেন রাজু চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করে থাকেন। তিনি প্রথম পরিচালক তোজাম্মেল হক বকুলের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। তিনি মূলত নাট্য-রোমান্টিকধর্মী চলচ্চিত্র পরিচালনা করে থাকেন। ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রের জন্য দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো