মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শ্বাসরোধে’ মা-মেয়ের মৃত্যু, ছেলেকে ‘গলাকেটে’

news-image

রাজধানীর উত্তরখানের ময়নারটেকের একটি বাসা থেকে উদ্ধার করা মা ও দুই সন্তানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে মৃত্যুর কারণ মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, ছেলেকে গলাকেটে। সোমবার বেলা আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরখানের ময়নারটেকের ৩৪/বি বাসা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, ২/৩ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ভেতর থেকে দরজার সিটিকিনি লাগানো ছিল। পুলিশ গিয়ে দরজা ভেঙে পচন ধরা মা ও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে। মা ও মেয়ের মরদেহ ছিল বিছানায় আর ফ্লোরে পড়েছিল ছেলের মরদেহ।

নিহত মায়ের নাম জাহানারা খাতুন মুক্তা (৪৭)। ছেলের নাম মুহিব হাসান রশ্মি (২৮) এবং শারীরিক প্রতিবন্ধী মেয়ের নাম আফিয়া সুলতানা মিম (২০)। দুই সন্তানের বাবার নাম মৃত ইকবাল হোসেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব থানার জগন্নাথপুর গ্রামে। মরদেহ উদ্ধারের পর প্রথমে সুরতহাল করে পুলিশ, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে তিনটি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্ত শেষে সোহেল মাহমুদ বলেন, ছেলে মহিবের গলাকাটা দেখা গেছে। মায়ের গলা ও পেটে কাটা চিহ্ন রয়েছে। তবে মা ও মেয়ে দুজনের মৃত্যু হয়েছে শ্বাসরোধে। আনুমানিক ৭২ ঘণ্টা আগে তাদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, তিন মরদেহ থেকে ভিসেরাসহ অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর উত্তরা বিভাগের এডিসি এএসএম হাফিজুর রহমান রিয়েল জাগো নিউজকে বলেন, ঘরের মেঝেতে প্রচুর রক্ত দেখা গেছে। রক্ত কালো রঙ ধারণ করেছে। ছিল প্রচণ্ড দুর্গন্ধ। পাশে ড্রইং রুমের টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটটি মোবাইলফোন দিয়ে চাপা দেয়া ছিল।

চিরকুটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য ভাগ্য ও আমাদের আত্মীয়-স্বজনের অবহেলাই দায়ী।’ আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেয়া হোক। ইতি জাহানারা বেগম।’ পুলিশের এ কর্মকর্তা বলেন, দ্বিতীয় রোজায় ওই তিনজন বাসাটি ভাড়া নিয়েছিলেন। গত কয়েকদিন আগে ৪০তম বিসিএস পরীক্ষায়ও অংশ নেয় মুহিব হাসান রশ্মি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক