,

রাজধানীতে রেস্টুরেন্টের শাটার ভেঙে ৫০ কাস্টমার উদ্ধার

news-image

রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানের সংবাদ পেয়ে অনেকেই রেস্টুরেন্ট বন্ধ করে গা ঢাকা দেন।

রোববার দুপুরে ইন্দ্রিরা রোডে অভিযান পরিচালনাকালে ‘প্রিন্স রেস্তোরাঁ’ নামের একটি রেস্টুরেন্টের শাটার বন্ধ পান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। শাটার বাইরে থেকে বন্ধ দেখে সন্দেহ হয় তাদের। ম্যাজিস্ট্রেট শাটারের ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেন। ভেতরে তো অনেক কাস্টমার। রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে শাটার খোলার অনুরোধ করেন। কিন্তু কে শোনে কার কথা?

ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তালা ভাঙার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। ভাঙা হলো তালা। ভেতরে মিললো অন্তুত ৫০ জন কাস্টমার। তাদের ভেতরে রেখেই বাইরে দিয়ে তালা লাগিয়ে দেয়া হয়।ভেতর থেকে বেরিয়ে এক ক্রেতা বলেন, হঠাৎ করেই হোটেলের কর্মীরা শাটার নামিয়ে দিল। কারণ জিজ্ঞাসা করলে তারা জানায়, বাইরে মারামারি হচ্ছে। এ কারণে আমরা ভয়ে চুপ ছিলাম।

রোববার দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ডিএমপির ক্রাইম বিভাগের সদস্যরা। শাটার ভেঙে ম্যাজিস্ট্রেট রেস্টুরেন্টে ঢোকার আগেই সটকে পড়েন ম্যানেজার। পাওয়া যায় ক্যাশিয়ার সুমনকে।

ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করেন, শাটার বন্ধ ছিল কেন? উত্তরে সুমন জানায়, রমজানের পবিত্রতা রক্ষার্থে ৫টার আগে হোটেল খুলি না। ম্যাজিস্ট্রেট বলেন, তাহলে ভেতরে এত কাস্টমার এল কী করে? এ সময় মুখে কোনো কথা নেই ক্যাশিয়ার সুমনের।

এরপর কাস্টমারদের বাইরে বের করে দিয়ে নিয়মিত তল্লাশি শুরু হয়। তাদের ফ্রিজে বাসি-পঁচা খাবারসহ কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একই সঙ্গে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া রান্নাঘরে অস্বাস্থ্যকর ও নোঙরা পরিবেশ দেখা যায়।

পরে মোবাইল কোর্ট পরিচালনায় অসহযোগিতাসহ নানা অপরাধে ক্যাশিয়ার সুমনকে আটক করা হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ভেজালবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফার্মগেট এলাকায় আমাদের অভিযান চলছিল। অভিযানের খবর পেয়ে প্রিন্স রেস্তোরাঁ শাটারে তালা ঝুলিয়ে দেয়। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, তারা অনেক কাস্টমারকে অবরুদ্ধ করে রেখেছে।

তিনি বলেন, ফার্মগেট এলাকার কস্তুরী ও নিউ স্টার রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ সময় পঁচা/বাসি খাবার সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মত তেল-লবন ব্যবহার না করায় কস্তুরী হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা এবং নিউ স্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর