,

এসডিজির বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : রংপুরের ডিসি

news-image

রংপুর প্রতিনিধি : স্থানীয় সরকার পরিচালক ও রংপুরের ডিসি (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিন মিঞা বলেছেন, ‘টেকসই উন্নয়ন চাইলে দেশের স্থানীয় পর্যায়ে থেকে এসডিজির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জেএসডির বাস্তবায়ন ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ ইতোমধ্যে এই লক্ষ্য অর্জনে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। ২০৩০ সালের মধ্যে এসডিজির উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে স্থানীয়করণ ও অগ্রাধিকার নির্ণয়ের কোন বিকল্প নেই।’ আজ সোমবার দুপুরে রংপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রংপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমির সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি। অনুষ্ঠানে মূলপ্রবদ্ধ উপস্থাপন করেন জোনাল সেটেল্টমেন্ট অফিসের চার্জ অফিসার মামুনুর রশিদ।

কর্মশালায় রংপুর সদর উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী, গণমাধ্যমকর্মী, সমাজ উন্নয়নকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর