,

তিনদিন পর বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত লাশ পেলেন মা

news-image

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে মালিছা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের মাছুমপুর মহল্লার একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মালিছা কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের বিজিবি সদস্য গিয়াস উদ্দিনের মেয়ে ও সিরাজগঞ্জ শহরের সবুজ কান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, মালিছার মা মাছুমপুর মহল্লার আব্দুল মান্নানের বাসায় ভাড়ায় বসবাস করতেন। গত তিনদিন আগে মেয়েকে বাসায় একা রেখে গ্রামের বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করতে যান মা। এ অবস্থায় রোববার সন্ধ্যার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মালিছা। রাতে বাড়ি ফিরে তার মা ঘরের দরজা খুলে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা জিমেল জানান, খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর