শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমার জন্য মোটা হয়ে গেলেন লাক্সতারকা প্রসূন আজাদ

news-image

অনেক দিন পর্দায় দেখা যায়নি লাক্স তারকা চিত্রনায়িকা প্রসূন আজাদকে। এতদিন পরে হঠাৎ করে তাকে দেখলে অচেনা লাগতেই পারে। কারণ বেশ মুটিয়ে গেছেন এই অভিনেত্রী। নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ চলচ্চিত্রের জন্য নাকি ওজন বাড়িয়ে ছিলেন প্রসূন। ওই ছবির শুটিং শেষ করেছেন। এরপর প্রায় ২০ কেজি ওজনই কমিয়েছেন। তারপরও বেশ মোটা দেখাচ্ছে তাকে।

এই শরীরেই রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুটিং শেষ হলো এই ছবিটিরও। গেল বছরের মে মাসে রাজশাহীর পদ্মা নদীর চরে সিনেমাটির শুটিং শুরু হয়। সম্প্রতি মানিকগঞ্জে পদ্মা নদীর চরে ঘূর্ণিঝড় ফণীর ফণীর কবলে পড়েছিল ‘পদ্মপুরাণ’ সিনেমাটি।

দুই দিন সিনেমাটির শুটিং বন্ধ ছিল। প্রবল ঝড় বৃষ্টিতে ৪ জন আহত হয়েছিল। সকল প্রতিবন্ধকতা জয় করে অবশেষে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সোমবার দুপুরে ‘পদ্মাপুরাণ’ সিনেমার পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘পদ্মাপুরাণ সিনেমার শুটিং শেষ করেছি। এখন এডিট চলছে। আগামী ২২ মে থেকে ছবির ডাবিং শুরু করবো। ঈদের পরে সেন্সরে জমা দিতে চাই। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

চলচ্চিত্রটিতে প্রসূন অভিনয় করেছেন মাদক চোরাকারবারীর চরিত্রে। মুটিয়ে যাওয়ার প্রসূনকে বড়পর্দায় হাজির করা প্রসঙ্গে রাশিদ পলাশ জানালেন, তিনিও এমনটাই চাচ্ছিলেন। প্রসূনের নতুন সাথে চরিত্রটি মিলে যাওয়ায় তাকেই কাস্ট করেছেন তিনি। বললেন, ‘দারুণ অভিনয় করেছেন প্রসূন। বাংলাদেশ-ইন্ডিয়া বর্ডারের মাদক চোরাকারবারীদের মধ্যে প্রধান সে।’

সিনেমার জন্য অভিনেতা অভিনেত্রীদের কত পরিশ্রমই না করতে হয়। শিগগিরই ওজন কমিয়ে নতুন লুকে ফিরবেন প্রসূন আজাদ। এ ছবির চিত্রনাট্য লিখেছেন রায়হান শশী, প্রযোজনা করছে পুণ্য ফিল্মস। সব ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি। ছবিটিতে আরও অভিনয় করছেন চম্পা, শম্পা রেজা, ডন, শিমুল, বিপাশা কবির প্রমুখ

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা