,

ভেটোরিকে ছাড়িয়ে দ্রাবিড়কে ছুঁবেন মাশরাফী!

news-image

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটিতে জিততে পারলেই অধিনায়ক হিসেবে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাবেন টাইগারদের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক ম্যাচ জেতায় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটোরিকে ছাড়িয়ে যাবেন নড়াইল এক্সপ্রেস। নাম বসাবেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পাশে।

মাশরাফীর নেতৃত্ব এখন পর্যন্ত ৭৪ এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় এসেছে ৪১টি ম্যাচে। হার ৩১টি ম্যাচে। পরিত্যাক্ত দুটি ম্যাচ। মাশরাফীর নেতৃত্বে বাংলাদেশ দলের জয়ের হার ৫৬.৯৪ ভাগ। অবসর নেয়ার আগে নিউজিল্যান্ডকে ৮২ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন ভেট্টোরি। তার অধীনে দেশটি জয় পেয়েছিল ৪১টি ম্যাচে। হার ৩৩টি ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজকে হারালে জয়ের তালিকায় ভেটোরিকে টপকে যাবেন মাশরাফী।

সেক্ষেত্রে দেশসেরা এই পেসার জায়গা করে নেবেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পাশে। ৭৯ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ভারতকে ৪২টিতে জয় এনে দিয়েছিলেন দ্রাবিড়। হার ছিল ৩৩টি ম্যাচে।

ওয়ানডেতে সর্বোচ্চ সংখ্যক ম্যাচে নেতৃত্ব দেওয়ার ও সর্বোচ্চ সংখ্যক ম্যাচে দলকে জয় এনে দেওয়ার দুটো রেকর্ডই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিটি পন্টিংয়ের দখলে। তার নেতৃত্বে ২৩০টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে জয় এসেছে ১৬৫টি ম্যাচে; হার ৫১টি ম্যাচে।

ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ায় দ্বিতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং (২১৮ ম্যাচ)। তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০ ম্যাচ)। অবশ্য জয়ের সংখ্যায় দ্বিতীয়স্থানে আছেন ধোনি (১১০ ম্যাচ); তৃতীয়স্থানে ফ্লেমিং (৯৮ ম্যাচ)।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর