,

‘বন্দুকযুদ্ধে’ নিহত শাহ আলম: মিললো চাঞ্চল্যকর তথ্য

news-image

চট্টগ্রামে সন্ত্রাসীদের হাতে গৃহবধূ খুন এবং পরবর্তীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহ আলম নিহত হওয়ার ঘটনার বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধার কারণেই ভাইকে না পেয়ে বোন বুবলীকে হত্যা করে সন্ত্রাসী শাহ আলম বাহিনী। এমনকি এক বছর আগে মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিশোধও একটা কারণ ছিলো।

ছোট বোনের বিয়েতে বেড়াতে আসাই কাল হলো চট্টগ্রামের বাকলিয়ার বুবলী আকতারের। খালাতো ভাই হাসান এবং ছোট ভাই রুবেলকে না পেয়ে বাসায় ঢুকে বুবলীকে গুলি করে হত্যা করে শাহ আলম।

সন্ত্রাসীদের হাতে গৃহবধূ বুবলী আক্তার নিহত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের চিহ্নিত করা হয়। এই কিলিং মিশনের নেতৃত্ব দেয় সন্ত্রাসী শাহ আলম। সিসিটিভি ফুটেজে দু’হাতে দু’টি পিস্তল নিয়ে দেখা গিয়েছে তাকে। এছাড়াও তার সঙ্গে ধারালো অস্ত্র হাতে ছিলো আরও তিন জন। এর মাঝে একজন শাহ আলমের ভাই নুরুল আলম।

হত্যাকারীদের চিহ্নিত করেই তাদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাধিক টিম। সেদিন ভোর ৪টায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় কিলিং মিশনের মূল অভিযুক্ত শাহ আলম। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় তার আরও দুই সহযোগীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর