মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবধান! এই ৫২টি পণ্য কিনছেন না তো?

news-image

বিএসটিআইর পরীক্ষায় প্রমাণিত ৫২টি ভেজাল বা নিম্নমানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এসব খাদ্য পণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

আদালতের এই আদেশ বাস্তবায়ন করে আগামী ১০ দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালত এবিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৩ মে দিন ধার্য করেছেন।

এখানে জেনে নিন কোন ৫২ টি পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে-

তেল

১) তীর সরিষার তেল ২) জিবি সরিষার তেল ৩) পুষ্টি সরিষার তেল ৪) রূপচাঁদা সরিষার তেল

মশলা

৫) ড্যানিশ হলুদগুঁড়া ৬) প্রাণ হলুদগুঁড়া ৭) ফ্রেশ হলুদগুঁড়া ৮) সান ফুডের হলুদগুঁড়া ৯) ডলফিনের হলুদগুঁড়া ১০) মঞ্জিলের হলুদগুঁড়া ১১) সূর্যের মরিচগুঁড়া ১২) ডলফিনের মরিচগুঁড়া ১৩) পিওর হাটহাজারী মরিচগুঁড়া ১৪) প্রাণের কারি পাউডার ১৫) ড্যানিশের কারি পাউডার ১৬) এসিআইর ধনিয়াগুঁড়া

সেমাই

১৭) প্রাণ লাচ্ছা সেমাই ১৮) মিষ্টিমেলা লাচ্ছা সেমাই ১৯) মধুবন লাচ্ছা সেমাই ২০) মিঠাই লাচ্ছা সেমাই ২১) ওয়েল ফুড লাচ্ছা সেমাই ২২) কিরণের লাচ্ছা সেমাই ২৩) জেদ্দার লাচ্ছা সেমাই ২৪) অমৃতের লাচ্ছা সেমাই ২৫) মধুফুলের লাচ্ছা সেমাই

মিনারেল ওয়াটার

২৬) আরা ড্রিংকিং ওয়াটার ২৭) আর আর ডিউ ড্রিংকিং ওয়াটার ২৮) আল সাফি ড্রিংকিং ওয়াটার ২৯) মিজান ড্রিংকিং ওয়াটার ৩০) মর্ণ ডিউ ড্রিংকিং ওয়াটার ৩১) ডানকান ন্যাচারাল মিনারেল ওয়াটার ৩২) দিঘী ড্রিংকিং ওয়াটার

লবণ

৩৩) এসিআইর আয়োডিনযুক্ত লবণ ৩৪) মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ ৩৫) মধুমতির আয়োডিনযুক্ত লবণ ৩৬) দাদা সুপারের আয়োডিন যুক্ত লবণ ৩৭) লাকী সল্ট এর (মদীনা, স্টারশীপ) আয়োডিনযুক্ত লবণ ৩৮) নুরের আয়োডিনযুক্ত লবণ ৩৯) তিন তীর আয়োডিনযুক্ত লবণ ৪০) তাজ আয়োডিনযুক্ত লবণ

অন্যান্য ফুড প্রোডাক্ট

৪১) ডুডলি নুডলস ৪২) শান্ত ফুডের (টেস্টি, তানি, তাসকিয়া) সফট ড্রিংক পাউডার ৪৩) প্রিয়া সফট ড্রিংক পাউডার ৪৪) বনলতার ঘি ৪৫) বাঘাবাড়ীর স্পেশাল ঘি ৪৬) কিং ময়দা ৪৭) নিশিতা ফুডসের সুজি ৪৮) গ্রীন লেনের মধু ৪৯) মক্কা চানাচুর ৫০) মেহেদী বিস্কুট ৫১) রূপসার দই ৫২) সান চিপস।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক