,

ভারতের প্রথম সন্ত্রাসী একজন হিন্দু: কমল হাসান

news-image

রতের প্রখ্যাত অভিনেতা ও হালের রাজনীতিবিদ কমল হাসান বলেছেন, ভারতের প্রথম সন্ত্রাসী ছিলেন একজন হিন্দু, যিনি মহাত্মা গান্ধীর মত মানুষকে হত্যা করেছিলেন। তার নাম নাথুরাম গডসে।

মাক্কাল নিধি মাইয়াম (এমএনএম) দলের এই নেতা রোববার রাতে তামিল নাড়ুর আভ্রাকুরিচি এলাকায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় নিজেকে ‘একজন গর্বিত ভারতীয়’ হিসেবে উল্লেখ করে বলেন, ভারত বহু ধর্ম ও মতের দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। যে কারণে আমাদের পতাকায় রয়েছে তিন রঙ।

তামিলনাড়ুর আরাভাকুরিচি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দিয়েছে কমল হাসানের দল মাক্কাল নিধা মাইয়াম। সেখানেই তিনি বলেন, ‘স্বাধীন ভারতে প্রথম সন্ত্রাসী ছিলেন একজন হিন্দু, তার নাম নাথুরাম গডসে। আর সেখান থেকেই সন্ত্রাসের উৎপত্তি।’তিনি আরো বলেন, এই এলাকায় মুসলিম ভোটারদের কথা মাথায় রেখে আমি একথা বলছি না। গান্ধীর খুনের কথাই এতদিন পরে তুলছি।

তিনি ১৯৪৮ সালে মহান নেতা গান্ধীজীকে হত্যার প্রসঙ্গে বলেন, তিনি এখনও এ হত্যাকাণ্ডের উত্তর খুঁজে ফিরছেন।তিনি আরো বলেন, তবে ভারতের ভালো মানুসের সংখ্যাই বেশি এবং তারা তেরঙা পতাকাকে উজ্জীবিত রাখতে চায়। আমিও একজন ভালো ভারতীয় এবং গর্ব সহকারে তা বলতে পারি।’

উল্লেখ্য, ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর এবার প্রকাশ্যেই নাথরাম গডসের হয়ে সওয়াল করছে আরএসএস ঘেসা বিজেপির একাংশ। তাদের কাছে নাথুরাম গডসে খুনি নয়, দেশপ্রেমিক। তারা নাথুরাম গডসের নামে মন্দিরও তৈরির চেষ্টা করছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে কমল হাসানের দল এমএনএম। রাজ্য বিধানসভার একটি আসনের উপনির্বাচনে এবার এমএনএম লড়াই করছে টর্চ চিহ্নে। জোর কদমে দলের প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন কমল হাসান । সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর