,

দীর্ঘ প্রতিক্ষার পর বিমান ছুটছে ঢাকা-দিল্লি

news-image

নিউজ ডেস্ক : প্রায় ৫ বছর পর বিমান বাংলাদেশের আবারও ঢাকা-দিল্লি-ঢাকা রুটে যাত্রা শুরু হচ্ছে। আজ সোমবার থেকে এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আবারও ফ্লাইট চালু হবে। ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী।

একমাত্র বিমান বাংলাদেশই এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ২০১৪ সালের ২৩ আগস্ট থেকে বিমান এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন যথাক্রমে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হতে বিকেল ৩টায় ফ্লাইটটি ছেড়ে দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে। আবার দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে।

ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন টিকেট এক মাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩০০ ইউএস ডলার এবং এক বছর মেয়াদী টিকেটের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩২০ ইউএস ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষিত এই ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিমান ব্যবস্থাপনা এই রুটের টিকেটের উপর ১৫ শতাংশ উদ্বোধনী ছাড় ঘোষণা করছে। আগামী ৩০ মে ২০১৯ -এর মধ্যে যারা টিকেট ক্রয় করবেন তারা এই ছাড়ের সুযোগ গ্রহণ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর