,

ঈদে ১২ স্পেশাল ট্রেন যুক্ত হচ্ছে

news-image

নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষকে পৌঁছে দিতে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে ১২টি স্পেশাল ট্রেন। ৩৩টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে এবার এই বহর যুক্ত হবে।

এছাড়া বিদ্যমান ট্রেনগুলোতে ১৩৮টি যাত্রীবাহী বগিও সংযুক্ত করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ২২ থেকে ২৬ মে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঈদ ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে ২ জুন।

এবার ঢাকা রেলওয়ে স্টেশনসহ (কমলাপুর) ঢাকার মোট পাঁচটি জায়গা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। অন্য চারটি স্পট হচ্ছে বিমানবন্দর রেলস্টেশন, তেজগাঁও, বনানী ও ফুলবাড়িয়া। এছাড়া ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন জানিয়েছেন, ৫ জুন ঈদের সম্ভাব্য তারিখ ধরে আগাম টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে। আর যে পাঁচটি স্পট থেকে আগাম টিকিট বিক্রি হবে সেই স্থানগুলো আগে থেকেই রেডি করে প্রস্তুত করা হচ্ছে, যাতে আগতরা কোনও ধরনের ভোগান্তি ছাড়াই টিকিট কাটতে পারেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ২২ মে ৩১ মের, ২৩ মে ১ জুনের, ২৪ মে ২ জুনের, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের আগাম টিকিট বিক্রি করা হবে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ২৩টি কাউন্টার খোলা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

এ ছাড়া আগামী ২৯ মে ৭ জুনের, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের, ১ জুন ১০ জুনের ও ২ জুন ১১ জুনের ফিরতি টিকিট বিক্রি হবে।

কমলাপুর, রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এ টিকিট বিক্রি করা হবে।
এ ছাড়া ঘরে বসে ঈদে ট্রেনের টিকিট সংগ্রহ করতে গত ২৮ এপ্রিল কমলাপুর রেলস্টেশন থেকে ঈদের টিকিট কাটার নতুন অ্যাপস উদ্বোধন করা হয়েছে। এ অ্যাপসের মাধ্যমে ঘরে বসে ৫০ শতাংশ টিকিট সংগ্রহ করা যাবে। বাকি ৫০ শতাংশ সংগ্রহ করতে হবে কাউন্টার থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর