,

রাজশাহীতে ট্রাক উল্টে ২ ভাইয় নিহত

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে ধানবোঝাই ট্রাক উল্টে ২ ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ (২৩)। এ ঘটনায় ট্রাকচালক সাগর হোসেনসহ (২০) আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মোহনপুর থানার ওসি আবুল হোসেন বলেন, এদিন সকালে ধানবোঝাই করে মিনি ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মোহনপুর মেডিকেল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোহন ও রাশেদের মৃত্যু হয়। তারা ট্রাকে ধানের বস্তার ওপরে বসেছিলেন।

তিনি বলেন, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। এছাড়া আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের একই হাসপাতাল মর্গে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর