,

দুদক নিয়ে উষ্মা প্রকাশ করলেন প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি প্রতিষ্ঠানটির আইনজীবী এ এম আমিন উদ্দিনকে উদ্দেশ করে বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে কাজ করছেন। আপনারা কোর্টের বিরুদ্ধেও মামলা করেন। যা ইচ্ছা তা করেন। কোর্টের বিরুদ্ধে মামলা করতে আসেন। আপনারা কি হস্তক্ষেপ করছেন?’

জাহালমের বিষয়ে জারি করা রুলসহ অন্যান্য বিষয়ে শুনানি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ থেকে দুদকের এখতিয়ার-সম্পন্ন আদালতে স্থানান্তরের জন্য দুদকের আবেদন শুনানিতে দুদকের কার্যক্রম নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতি এসব কথা বলেন।

দুর্নীতি মামলায় ভুল আসামি জাহালমের বিষয়ে হাইকোর্ট যে রুল জারি করেছিলেন এবং আদেশ দিয়েছিলেন সেই আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

শুনানিতে প্রধান বিচারপতির উষ্মার পরিপ্রেক্ষিতে জাহালমের আইনজীবী এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, ‘একজন মিলের শ্রমিক আঠার কোটি টাকা লোন নিয়েছে। তাকে (জাহালম) সাড়ে তিন বছর জেলে রাখা হয়েছে। এর ক্ষতিপূরণ কে দেবে?’

এ সময় প্রধান বিচারপতি দুদকের আইনজীবীকে বলেন, আপনারা কি আদালতের আদেশের বিরুদ্ধে এসেছেন? একপর্যায়ে দুদকের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, আপনি আস্তে আস্তে বলুন। উত্তেজিত হবেন না। আপনারা কোর্টের বিরুদ্ধে মামলা করতে আসছেন।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অন্যদিকে, জাহালমের পক্ষে সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর