,

১৭ মে শুরু বাসের অগ্রিম টিকিট বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১৭ মে (শুক্রবার) থেকে। গত দুই বছরের মতো ঈদযাত্রায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়া থাকছে এবারও। চাহিদা অনুযায়ী এবার বিভিন্ন রুটে নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ।

তিনি জানান, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

রমেশ চন্দ্র ঘোষ জানান, ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি করতে বিভিন্ন পরিবহন কোম্পানির টিকিট কাউন্টারগুলো প্রস্তুত করতে বলা হয়েছে। এবার গরম ও প্রচণ্ড রোদে যাতে কাউন্টারে আসা টিকিট প্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সেজন্য সামিয়ানা বা এর বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে।

‘টিকিট বিক্রি মনিটরিং করা হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সেজন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে,’- বলেন তিনি।

ভাড়া সম্পর্কে জানতে চাইলে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, দূরত্ব অনুযায়ী বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সে অনুযায়ী গত দুই বছরের ন্যায় বাসের এসি ও নন এসি টিকিটের দাম এবারও থাকছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর