,

‘এমন খবর কে ছড়ায়, তাকে দেখার খুব ইচ্ছা’

news-image

বিনোদন ডেস্ক ।। একবার-দুবার নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন পর্যন্ত আট-নয়বার মেরে ফেলা হয়েছে বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে! বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুর যে সংবাদ সর্বশেষ শনিবার ছড়িয়ে পড়েছিল, তা ডাহা মিথ্যা।

এমন খবরে বিরক্ত পরিবারের সদস্যরা, হয়েছেন হতাশও। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর পুরান ঢাকায় গে-ারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান। তিনি বেঁচে আছেন, পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। ডাক দিলে উত্তর দিচ্ছেন। হাসছেন, কাঁদছেন। চিকিৎসকরা তাকে নিয়ে এখনো আশাবাদী।

তবে এটাও বলেছেন, ‘বিপদ এখনো কেটে যায়নি। যে কোনো সময়, যে কোনো কিছু ঘটতে পারে।’ গতকাল হাসপাতালের চিকিৎসক মতিউল ইসলাম এবং এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান জানান সর্বশেষ অবস্থা। আক্ষেপ নিয়ে রুনি জামান বলেন, ‘আগের তুলনায় সুস্থ হলেও কাল রাত থেকে মানুষের যন্ত্রণায় আমরা ঘুমাতে পারিনি।

কে বা কারা আবারও ওনাকে মেরে ফেলছেন। সারারাত মানুষ খবর নিয়েছে। এমন খবর কে ছড়ায়, তাকে দেখার খুব ইচ্ছা। তার কী ক্ষতি আমরা করেছি।’ গত বছরের জুনে একটি বেসরকারি টেলিভিশনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবর প্রচারিত হয়। তখন তিনি নিজে এক ভিডিওবার্তায় এর প্রতিবাদ জানিয়েছিলেন।

ক্ষোভের সঙ্গে বলেছিলেন, ‘আমি এখনো মরিনি। এর আগেও আমাকে আট-নয়বার যারা মেরেছে, তারা ইতর প্রকৃতির!’ বর্তমানে আসগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৩ নম্বর বিছানায় শুয়ে আছেন এটিএম শামসুজ্জামান। এ বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মতিউল ইসলাম জানান, তার লাইফ সাপোর্ট যন্ত্র খুলে নেওয়া হয়েছে। তিনি যথেষ্ট সাড়া দিচ্ছেন। তবে এখনো আমরা তাকে বিপদমুক্ত বলতে পারছি না। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর