,

ইফতার করতে চাওয়া যাত্রীকে বাস থেকে ফেলে হত্যা, চালক রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক।। বিমানবন্দর সড়কে বাস চাপা দিয়ে যাত্রী হারুণকে মেরে ফেলার ঘটনায় ঘাতক বাসচালক বাহাদুর আলীকে একদিনের রিমান্ডে নিয়েছে বনানী থানা পুলিশ। শনিবার ইফতারের সময় বাস থামানোর অনুরোধ করেছিলেন হারুণ। চালক বাস থামাননি, বার বার অনুরোধের পরও ভ্রুক্ষেপ করেননি বাসের চালক-হেলপার কেউই। এক পর্যায়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকা হারুণকে ধাক্কা দিয়ে চলতি বাস থেকে নামিয়ে দেন চালকের সহকারী। সড়কেই পড়ে যান ওই যাত্রী, যিনি পেশায় একজন রংমিস্ত্রীর সহকারী। এরপর ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান চব্বিশ বছর বয়সী যুবকটি।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক রাজিবুল হাসান জানান, গতকাল সন্ধ্যার সময় তিনি বনানী এলাকায় অবস্থান করছিলেন। বনানী থানার বিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন, এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঘটনার প্রত্যক্ষদর্শী আশপাশেরলাকজনদের সঙ্গে তখন কথা বলেন। জানতে পারেন, বাস থেকে ধাক্কা দিয়ে হারুনকে মেরে ফেলা হয়েছে। বাস চাপা দেয়ার পর বাসটি দ্রুগতিতে এলাকা ছাড়ে। বনানী থেকে খিলক্ষেত চলেও যায়। তখন পুলিশ খবর পেয়ে ঘাতক বাসচালক বাহাদুর আলীকে আটক করে। চালকের সহকারী পালিয়ে যায়।

চালক বাহাদুরকে পাঁচ দিন রিমান্ডে নেয়ার অনুমতি চেয়ে গতকাল আদালতে আবেদন করে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চালক বাহাদুর আলীকে একদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর