,

রোজায় খাবার গ্রহণে যে টিপস দিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়

news-image

ডেস্ক রিপোর্ট।। রমজানে মুসলমানদের খাবার গ্রহণে টিপস দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টিপস প্রকাশ করা হয়। টিপসে রোজা চলাকালে শরীরে পানির ঘাটতি পূরণে উপযুক্ত খাবার গ্রহণের কথা বলা হয়েছে। এতে সময় খাবার তালিকায় সবজি ও ফলমূল অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া রক্তে ​​শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন বাদামি রুটি গ্রহণের কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় এর পরামর্শে বলেছে, যেহেতু রোজা পালনে টানা ১৫ ঘণ্টা খাবার গ্রহণ না করে থাকতে হয়। তাই এই সময় হজমে গোলমাল হয় এমন খাবার গ্রহণ করা উচিত নয়। ইফতার শুরু করা উচিত খেজুর, স্যুপ এবং ভিটামিন সমৃদ্ধ হালকা খাবার দিয়ে। কেননা, এসব খাবার সহজে হজম হয়।

খাবারে বৈচিত্র্য থাকার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে মন্ত্রণালয়। বলেছে, খাবারে বৈচিত্র্য থাকলে প্রতিদিন একই খাবারের বিরক্তি দূর হয়। মাংস এবং দুগ্ধজাত দ্রব্যের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরে কোষ গঠনে ভূমিকা রাখে। তাছাড়া, এসব খাবারে রুচি অক্ষুণ্ন থাকে, তৃপ্তি আসে এবং খিদে দূর হয়।

টিনজাত খাবার, ক্যানে থাকা পাউডার জ্যুস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কেননা, এসব খাবারে চিনির পরিমাণ বেশি থাকে। কৃত্রিম রং ও স্বাদের এসব খাবারের খাদ্যমান খুবই নিম্নমানের। গ্লুকোজ তাৎক্ষণিকভাবে শরীরের ক্লান্তি দূর করে। কিন্তু দীর্ঘ মেয়াদে তা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। দেখা দেয় শারীরিক অবসাদ ও পানি শূন্যতা। উৎস  : আরব নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর