,

ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যান সিটি

news-image

স্পোর্টস ডেস্ক।। ব্রাইটনকে ৪-১ গোলে উড়িয়ে ২০১৮-১৯ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ জিতলো ম্যানচেস্টার সিটি। আর উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জিতেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো লিভারপুলকে। আজ মৌসুমের শেষ রাউন্ডে নামার আগে ৩৭ ম্যাচে ৯৫ পয়েন্ট ছিল ম্যান সিটির। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ছিল ৯৪। ব্রাইটনকে হারানোর সুবাদে অলরেডদের চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে থেকে লীগ শিরোপা নিশ্চিত করলো ম্যান সিটি।

২০০৮-০৯ মৌসুমের পর প্রথম দল হিসেবে টানা দুবার ইংলিশ প্রিমিয়ার লীজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে ম্যান সিটি। স্প্যানিয়ার্ড কোচ পেপ গার্দিওলার অধীনে গতবারও চ্যাম্পিয়ন হয় দলটি। শেষবার ২০০৬-২০০৯ সাল টানা লীগ জিতেছিল ম্যান সিটির নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রতিপক্ষের হয়ে ম্যান সিটির জয়ে একটি করে গোল করেন সার্জিও আগুয়েরো, এমেরিক লাপোর্তে, রিয়াদ মাহরেজ আর ইলকাই গন্ডোয়ান। আর ঘরের মাঠে লিভারপুলকে জোড়া গোল করে জেতান সাদিও মানে। চলতি মৌসুমে ইপিএলে ২২ গোল করলেন মানে। ২১ গোল রয়েছে ম্যান সিটির আগুয়েরোরও। আর ২২টি করে গোল করেছেন মানের সতীর্থ মোহাম্মদ সালাহ ও আর্সেনালের গ্যাবনিজ স্ট্রাইকার পিয়ের এমেরিক-অবামেয়াং।

এক নজরে ২০১৮-১৯ প্রিমিয়ার লীগ। চ্যাম্পিয়ন: ম্যান সিটি। রানার্সআপ: লিভারপুল। সর্বোচ্চ গোলদাতা: সালাহ , অবামেয়াং ও সাদিও মানে (২২টি)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর