,

বিশ্বখ্যাত রেসলার সিলভার কিং প্রাণ হারালেন লড়াইয়ের মঞ্চেই ! (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক।। রিঙের মধ্যেই মৃত্যু হল বিশ্বখ্যাত কুস্তিগির সিলভার কিংয়ের। শনিবার লন্ডনের রাউন্ডহাউসে প্রতিপক্ষ জুভেন্তাদ গুর্রেরার সঙ্গে লড়াইয়ে ৫১ বছর বয়সি কিংয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা। উত্তর লন্ডনে রাউন্ডহাউসে ‘দ্য গ্রেটেস্ট শো অফ লুচা লিবরে’ ইভেন্টে মুখোশধারী কুস্তিগির কিংকে মাটিতে পেড়ে ফেলেন প্রতিদ্বন্দ্বী গুর্রেরা। এরপর নিজের বিজয় পালন করতে শুরু করেন গুর্রেরা। তিনি হয়তো বুঝতেই পারেননি তার তার প্রতিপক্ষের প্রাণহানি ঘটে গেছে।

এদিকে রিঙের মাঝে নিশ্চল হয়ে পড়ে থাকেন কিং। কিছুক্ষণ পরে তাঁর সাহায্যে ক্যানভাসে উঠে পড়েন স্বেচ্ছাসেবকরা। মেক্সিকোর জনপ্রিয় ফ্রি স্টাইল কুস্তিগির সিলভার কিংয়ের আসল নাম সিজার গঞ্জালেস। ‘ন্যাচো লিবরে’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেও তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় পাঁচ মিনিট পরে রাত ১০.২১ নাগাদ রিংয়ে ঢোকেন প্রথম চিকিৎসক। কিন্তু কিংয়ের দেহে প্রাণ ফেরাতে সকলেই ব্যর্থ হন।

মাত্র কিছু দিন আগে ২০০৬ সালে তৈরি ‘ন্যাচো লিবরে’ ছবিতে র‌্যামসেস চরিত্রে রূপদান সম্পর্কে এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছিলেন কিং। এদিন রাউন্ডহাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শনিবার রাতে একটি ইভেন্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে সিলভার কিংয়ের। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়। তাঁর পরিবার, পরিজন এবং লুচা লিবরে টিমের সকলের প্রতি আমাদের সমবেদনা জানাই।’ ভিডিওতে দেখুন…

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর