,

বিশ্ব মা দিবস : রত্নগর্ভা সম্মাননা পেলেন ৩৫ মা

news-image

নিউজ ডেস্ক।। মায়েদের কেউ বয়সের ভারে ন্যুব্জ, কেউ ক্লান্ত। কিন্তু তাঁদের চোখে-মুখে প্রশান্তির ছায়া, আনন্দের আভা। তাঁরা রত্নগর্ভা মা। সন্তানদের গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় গর্বিত এ মায়েদের চোখে আনন্দাশ্রুও দেখা যায়। গতকাল রবিবার বিশ্ব মা দিবসের এক অনুষ্ঠানে এমন দৃশ্যের অবতারণা হয়, যেখানে সম্মাননা জানানো হয় রত্নগর্ভা ৩৫ জন মাকে।

রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আজাদ প্রডাক্টস প্রবর্তিত এ সম্মাননা তুলে দেওয়া হয় রত্নগর্ভা এই মায়েদের হাতে। সাধারণ ও বিশেষ—দুটি ক্যাটাগরিতে রত্নগর্ভা মা-২০১৮ সম্মাননা দেওয়া হয়। সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১০ জন মা এ সম্মাননা পান। এ ছাড়া এবারের ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আসাদ চৌধুরী। ২০০৩ সাল থেকে আজাদ প্রডাক্টস এই সম্মাননা দিয়ে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। স্বাগত বক্তব্য দেন আজাদ প্রডাক্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় অনুভূতি ব্যক্ত করেন কবি আসাদ চৌধুরী। কয়েকজন রত্নগর্ভা মা ও তাঁদের ছেলে-মেয়েরা বক্তব্য দেন। আরো বক্তব্য দেন অধ্যাপক অনামিকা হক লিলি, আবুল কালাম আজাদের ছেলে জিয়াউর রহমান আজাদ ডায়মন্ড এবং মেয়ে অনামিকা আজাদ শ্রাবণী। মাকে নিয়ে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘কৈশোরে আমি মাকে হারিয়েছি। মায়ের কথা মনে পড়লে ভাষা হারিয়ে ফেলি, আবেগপ্রবণ হয়ে যাই।’ রত্নগর্ভা মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যাঁরা এখানে আছেন সবাই আমার মা। এই মায়েদের নিয়ে জাতি গর্বিত। সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় তাঁদের অবদান বিশাল।’

কবি আসাদ চৌধুরী বলেন, ‘মা স্বপ্ন নিয়ে সন্তানদের গড়ে তোলেন, সৎ থাকতে বলেন, স্বপ্ন দিয়ে বড় করে তোলেন। মা-বাবার বিপুল ত্যাগ আর পরিশ্রমের বিনিময়ে সন্তানরা মানুষ হয়।’ সংক্ষিপ্ত আলোচনা শেষে এরপর একে একে ‘রত্নগর্ভা মা-২০১৮’ সম্মাননাপ্রাপ্ত মায়েদের হাতে সম্মাননা হিসেবে একটি করে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

সাধারণ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ফাতেমা ইসলাম শিরীন, রওশনারা বেগম, রহিমা খাতুন, আপেল রানী সাহা, হামিদা রাজ্জাক, মমতা বেগম, দৌলত আরা বেগম, হোসনে আরা বেগম, কাজী জাহানারা হোসেন, সালেহা হক, আয়েশা খাতুন, নুরুননেছা, আফিয়া সোলায়মান, ফজিলাতুন্নেসা, রোমেলি বড়ুয়া, রাবিয়া আলম, মনোয়ারা বেগম, সেলিন ডি কস্তা, জোহরা আককাজ, রোকেয়া বেগম, জোবাইদা হক, মেহেরুন্নেছা, নির্মলা রানী রায়, রিজিয়া কামাল ও সুফিয়া খাতুন।

বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন গুলনাহার বেগম, তাহেরা খানম, ছালেহা খাতুন, রহিমা খাতুন, আনোয়ারা বেগম, দিলরুবা হক রুমা, তাহমিনা বেগম, রোকেয়া সিদ্দিকী, ডা. পারভীন হাকিম আনোয়ার ও খন্দকার তহুরা। সব শেষে মাই ড্যাড ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ড পাওয়া কবি আসাদ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর