,

মিষ্টির খালি প্যাকেটের ওজন ৪টি মিষ্টির সমান, কেজিতে কম ১৭৫ গ্রাম

news-image

মিষ্টি বাদে শুধু খালি ঠোঙার ওজন ১৭৫ গ্রাম, যা চারটি মিষ্টির ওজনের সমান। এভাবেই প্রতি কেজিতে চারটি মিষ্টি ক্রেতাদের কম দেয়ার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে চারটি মিষ্টির দোকান ও হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় চারটি হোটেল থেকে ২০৪টি খালি মিষ্টির প্যাকেট জব্দ করা হয়।

রোববার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি খালি মিষ্টির প্যাকেটের ওজন ১৭৩-১৭৭ গ্রাম। যা চারটি মিষ্টির ওজনের প্রায় সমান। মিষ্টির প্যাকেটের জন্য ভোক্তা চারটি করে মিষ্টি কম পায়।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত শহরের ধানসিঁড়ি হোটেলকে ১০ হাজার, আল্লাহর দান হোটেলকে ৮ হাজার, রায় সুইটসকে ৮ হাজার ও মদিনা হোটেলকে ৫ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৬ ধারা অনুযায়ী অপরাধ করায় শহরের চারটি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ওই চারটি হোটেল থেকে ২০৪টি মিষ্টির প্যাকেট জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবীর, থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর