,

মা দিবসে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

news-image

মা দিবসে কঠিন নির্মমতার শিকার হলেন হতভাগী এক মা। ঢাকার ধামরাই উপজেলার ছেলের হাতে প্রাণ গেলো ওই মায়ের। রোববার সন্ধ্যায় উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম ওজিবা খাতুন (৫০)।নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক ছেলে রমজান আলীকে (৩০) আটক করেছে ধামরাই থানা পুলিশ। তিনি বাউখণ্ড গ্রামের মৃত চান মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, সন্ধ্যায় মা ছেলের বাকবিতণ্ডার জেরে মায়ের মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে রমজান। ঘটনাস্থলেই মা ওজিবা খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে রমজানকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোন্দল বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলে রমজান আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধামরাই থানায় হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।এছাড়া ছেলে মানসিকভাবে কিছুটা অসুস্থ বলেও ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর