,

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন মেয়র জলি

news-image

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নাটোরের মেয়র উমা চৌধুরী জলি। রবিবার (১২ মে) বেলা সাড়ে এগারোটার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস মেয়রের গাড়িকে ধাক্কা দেয়।

পুলিশ জানায়, পৌর মেয়র উমা চৌধুরী জলি ডিসি অফিসের দিকে যাওয়ার সময় বগুড়া থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মেয়র’কে বহনকারী জিপকে ধাক্কা দেয়। এতে জিপের ক্ষতি হলেও মেয়র রক্ষা পান। তার কোন রকম আঘাত লাগেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা প্রশাসকের অফিসের সামনে রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

মেয়র উমা চৌধুরী জলি রমজান মাসে যাত্রী হয়রানি কথা বিবেচনা করে নেতাকর্মীদের রাস্তা অবরোধ না করার আহ্বান জানালেও নেতাকর্মীরা রাস্তা আটকে দেয়। পরে স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর