,

অপুকে ছেলে জয়ের উপহার

news-image

বিনোদন প্রতিবেদক : সারাবিশ্বে পালিত হচ্ছে মা দিবস। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে অনেকেই আজ অনেক কিছু করছেন। ডিজিটাল এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবাই মায়ের সঙ্গে ছবি পোস্ট করছেন। জানাচ্ছেন শুভেচ্ছা। পিছিয়ে নেই শোবিজ তারাকারাও। অনেকে আবার মাকে দিচ্ছেন নানা উপহার।

এ দিনেই নায়িকা অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয় তার মাকে নিয়ে দিনটি স্মরণীয় করে রাখতে অভিন্ন একটি উপহার দিয়েছে।

সে বিষয়টিই অপু বিশ্বাস রোবাবার দুপুরের পর তুলে ধরেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। তা হলো—আব্রাম খান জয় তার ড্রইং খাতায় একটি ঘোড়ার স্কেচ করে তা তার মাকে উপহার দিয়েছে।

বিশেষ দিনে পুত্রের কাছ থেকে বিশেষ এ উপহার পেয়ে আপ্লুত ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস। সে কথাও তিনি লিখেছেন তার ফেসবুক স্ট্যাটাসে। তিনি লিখেছেন, ‘ফার্স্ট ডে গিফটস অন মাদার’স ডে. জয় লাভ ইয়্যু পাপা।’

প্রসঙ্গত, আধুনিক মা দিবসের প্রচলন হয় যুক্তরাষ্ট্রে। দিবসটির প্রবক্তা আনা মারিয়া রিভস জার্ভিস। তার মা অ্যান মারিয়া রিভস জার্ভিস ছিলেন একজন শান্তিবাদী সমাজকর্মী। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। যুক্তরাষ্ট্রের দেখাদেখি পরে বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর