,

‘এক মাস দুই দিন রাফি কই?’ জামা হাতে নুসরাতের মায়ের আহাজারি

news-image

‘আমারে ছাড়া থাইকতে পারতো না… আজকে এক মাস দুই দিন… রাফি কই… চোখের আড়াল হতে পারতাম না। রাফি কই…ও রাফি…’

মা দিবসে এভাবেই বিলাপ করে কান্না করছিলেন মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মা। মেয়ের জামা-কাপড় হাতে নিয়ে বার বার বলছিলেন ‘রাফি কই… রাফি কই’। এদিক ওদিক তাকিয়ে খুঁজছিলেন নুসরাতকে। কিন্তু তার ডাকে সাড়া দেয় না নুসরাত। সে তো আর কোনো দিনই মায়ের ডাকে সাড়া দেবে না।

নুসরাতের পরিবার সূত্রে জানা যায়, নুসরাত মা ছাড়া কিছুই বুঝতেন না। কোনো দিনই মাকে রেখে কোথাও থাকেননি তিনি। আজ এক মাসের বেশি সময় নুসরাত নেই। যারা তাকে হত্যা করেছে তাদের কঠিন বিচার দাবি করেন নুসরাতের পরিবারের সদস্যরা।

গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে রাজি না হওয়ায় এই হত্যার চেষ্টা চলে।

১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। নুসরাত হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালতে আসামিরা বলেন, কারাগার থেকে সিরাজ উদ্দৌলার নির্দেশ পেয়ে তারা নুসরাতকে হত্যার চেষ্টা চালান।

https://www.facebook.com/sheikh.hannan.5/videos/2711958145541703/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর