,

জীবিতর চেয়ে মৃত এরশাদ বেশি শক্তিশালী হবেন: রাঙ্গাঁ

news-image

জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ। রোববার দলটির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের নেতাদের নিয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

বয়সের ভারে ন্যূজ্ব সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর পর কী হবে, সে বিষয়ে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানেই তার প্রকৃত মূল্যায়ন হবে। জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী হবেন।

সভায় ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

সভায় দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের অর্বতমানে যে শুন্যতা সৃষ্টি হবে, তা এককভাবে পূরণ করা সম্ভব হবে না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুশৃঙ্খলভাবে জাতীয় পার্টির রাজনীতি এগিয়ে নিতে হবে।

এদিকে আজকের সভায় দীর্ঘ ছয় বছর পর জাতীয় ছাত্র সমাজের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে ছাত্র সংগঠনটির সাবেক নেতাদের নিয়ে ১১ সদস্যের সম্মেলন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ