মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ধানের চেয়ে পানির দাম বেশি

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীসহ জেলার কৃষকের সোনার ধান পানির দরে কিনছেন ফড়িয়ারা। কৃষকরা ধার-দেনা পরিশোধের জন্য বাধ্য হয়ে তাদের কষ্ঠ অর্জিত ধান বিক্রি করে বিপাকে পড়ছেন।

সরকারি ভাবে ধান কেনা শুরু না হওয়ার সুযোগে স্থানীয় ফড়িয়ারা কম দামে ধান কিনে মহাজনদের গুদামে মজুদ করছেন। এদিকে ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়ে ধানে চিটা ধরে উৎপাদন কম হওয়া এবং অন্যদিকে বাজারে দাম না থাকায় কৃষকরা পড়ছেন বিপাকে। ধানের উৎপাদন খরচ না ওঠায় কৃষকরা দিন দিন ধার-দেনায় জর্জরিত হয়ে পড়ছেন। বিশেষ করে বর্গা ও প্রান্তিক চাষীরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

বাজারে ধানের ন্যায়্য মুল্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করে কৃষকরা বলছেন, বাজারে ধানের দাম নেই। এক কেজি ধান ১২/১৩ টাকা, আর এক লিটার বোতলজাত পানি বিক্রি হচ্ছে ২০ টাকায়। আমরা এখন মাঠে মারা যাচ্ছি। কেউ ফিরেও তাকাচ্ছে না।

সুত্রে জানা গেছে, এবছর রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলায় বিভিন্ন প্রজাতির বোরো ধান রোপন করা হয়। কৃষকদের নিবিড় পরিচর্যায় কৃষি জমিগুলোতে ভাল ফলনের আশা করলেও ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়ে ধানের উৎপাদনের লক্ষমাত্রা ব্যাহত হয়েছে।

সরেজমিনে জেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা গেছে, ধান বিক্রির জন্য নির্দিষ্ট কোন স্থান নেই। ২/১ জন কৃষক ধান নিয়ে বসে আছেন। ক্রেতা মিলছে না। যদিও মিলছে তাও পানির চেয়ে দামে কম। বাধ্য হয়ে কৃষকরা কম দামে ফড়িয়াদের কাছে বিক্রি করছেন তাদের সোলানী স্বপ্ন। এতে যে দাম মিলছে তাতে উৎপাদন খরচও উঠছে না।

পীরগাছার পারুলের শাহআলম ও ফুল মিয়া বলেন, অনেক আশা নিয়ে বোরো আবাদ করেছিলাম, ধানের ন্যায্য মূল্য পাব। কিন্তু সরকারি ভাবে ধান কেনা শুরু না হওয়ায় বিপদে পড়ছি। শ্রমিকের মজুরী ও উৎপাদন খরচ না ওঠায় ফড়িয়াদের কাছে পানির দামে ধান বিক্রি করছি। ফড়িয়ারা ধান কিনে মজুদ করে রাখছে।

এ ব্যাপারে রংপুরের পীরগাছা উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ধানের বাজার দর কম থাকায় কৃষকের লোকসান হচ্ছে। তাই ধান বিক্রি না করে রোদে শুকিয়ে সংরক্ষণ করলে পরে ভালো দাম পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক