মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হাওর অঞ্চল বিষয়ক মতবিনিময়

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সড়ক উন্নয়নে এলজিইডি’র আওতাধীন সম্ভাব্যতা সমীক্ষার হাইড্রো-মরফোলজিক্যাল স্টাডি ও টপোগ্রাফিক্যাল সার্ভেসহ পরিবেশ ও সামাজিক অবস্থার প্রভাব নিরূপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সিইজিআইএস আয়োজিত এলজিইডি’র প্রকল্প পরিচালক বিপুল চন্দ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সিইজিআইএসের পরিচালক এটিএম সামসুল আলম, সরাইল উপজেলার চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, নবীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নাসিরনগর উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ আহমেদ চিশতী, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, হাওর অঞ্চলের উন্নয়ন ছাড়া বাংলাদেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চরের জীব-বৈচিত্র, কৃষি ও পরিবেশ ঠিক রেখে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছেন। উন্নয়নের প্রতি মানুষেরও একাগ্রতা রয়েছে। তিনি বলেন, হাওর অঞ্চল আমাদের সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে হবে। হাওর অঞ্চলের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষকে উন্নয়নের পথে নিয়ে যেতে হবে। তিনি হাওর অঞ্চলের প্রকল্প বাস্তবায়নে সততার সাথে কাজ করার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক