,

বুধবারের পর আসবে রাজশাহীর আম

news-image

বুধবারের (১৫ মে) আগে রাজশাহীতে গাছ থেকে আম পাড়া যাবে না। গুটি জাতের গাছপাকা আম ছাড়া অন্য জাতের আমের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে। আমচাষি ও ব্যবসায়ীরা আলোচনা করে আম পাড়ার এই দিন ঠিক করেছেন। সব চাষি ও ব্যবসায়ীকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। অন্য জাতের আম পাড়ার জন্যও তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়, গাছে পাকলেই গুটি আম পাড়তে পাড়বেন চাষিরা। তবে ২০ মে’র আগে গাছ থেকে নামানো যাবে না গোপালভোগ জাতের আম। হিমসাগর, ও লক্ষণভোগ ২৫ মে’র আগে নামান যাবে না। আর জুনের ৬ তারিখের পর থেকে ল্যাংড়া পাড়া যাবে।

এ ছাড়া আম্রপালি ও ফজলি ১৬ জুন এবং আশ্বিনা জাতের আম ১৭ জুলাইয়ের আগে চাষিরা গাছ থেকে পাড়তে পারবেন না। সভায় জেলা প্রশাসক এসএম আবদুল কাদের বলেন, ‘রাজশাহীর আমে কখনো ফরমালিন মেশানো হয় না। কৃত্রিমভাবেও আম পাকানো হয় না। কিন্তু যখন বাজারে অনেক আগে কিংবা পরে আম পাওয়া যায়। তখন অনেকেই মনে করেন যে আমে কেমিক্যাল দেওয়া আছে। ক্রেতাদের এই ভীতি দূর করতে আম পাড়ার একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া হলো’।

তিনি জানান, বেঁধে দেওয়া সময় অনুযায়ী আম নামানো হচ্ছে কি না তা মনিটরিং করা হবে। এজন্য প্রতিটি উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের আগে আম পাড়া হলে এই কমিটি ব্যবস্থা নেবে। সভায় রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলিম উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক ছামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর