,

স্বপ্নে চাকরি পেলেন সেই বাবা

news-image

দুধ চুরি করা সেই বাবাকে চাকরি দিয়েছে সুপার শপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।আজ রোববার দুপুরে রাজধানীর খিলগাঁও সহকারী পুলিশ কমিশনারের (এসি) জাহিদুল ইসলামের কার্যালয়ে তাকে ডেকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়।

গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে সুপারশপ ‘স্বপ্ন’র খিলগাঁও শাখা থেকে দাম পরিশোধ না করে দুধের প্যাকেট নেওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। এরপর তাকে পুলিশে সোপর্দ করলে পুলিশ কর্মকর্তা জানতে পারেন, পকেটে টাকা না থাকায় নিরুপায় হয়ে সন্তানের ক্ষুধা মেটাতে দুধের প্যাকেট নিয়েছিলেন ওই ব্যক্তি।

পরে বিষয়টি জেনে নিজেই দুধের দাম পরিশোধ করে ওই বাবাকে ছেড়ে দেন পুলিশ কর্মকর্তা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার বর্ণনা করে একটি পোস্ট দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম।

বিষয়টি ভাইরাল হলে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের নজরে আসে। তার নির্দেশে ওই বাবা ও সন্তানের দায়িত্ব নেওয়ার পদক্ষেপ নেয় স্বপ্ন কর্তৃপক্ষ।

এসি জাহিদুল ইসলাম জানান, সন্তানের ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে স্বপ্ন থেকে দুধ চুরি করেছিলেন যিনি তাকে ডেকে আনা হয়েছে।স্বপ্ন কর্তৃপক্ষকেও ডাকা হয়েছে। তার জন্য একটি চাকরির ব্যবস্থা করেছে স্বপ্ন কর্তৃপক্ষ।

তিনি বলেন, চাকরির নিয়োগপত্র ওই বাবাকে তুলে দিয়েছেন স্বপ্নের কর্মকর্তারা।তাকে অফিসে নিয়ে গেছে স্বপ্ন কর্তৃপক্ষ। সেখানে তার একটি ইন্টারভিউ নেওয়া হবে। এরপর তার যোগ্যতা অনুযায়ী পদ ও বেতন নির্ধারণ করবে স্বপ্ন কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর